প্রকাশিত: ১০/০২/২০১৮ ১২:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৮ এএম

ডেস্ক রিপোর্ট ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকাদের ফ্রি রিকশায় চড়াতে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নেয়া উদ্যোগটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিক-প্রেমিকাদের ফ্রি রিকশায় চড়ানোর বিশেষ এই আয়োজনে ব্যবহার হচ্ছিল ৩০টি রিকশা। ‘কাপলদের জন্য ফ্রি রাইড’ নাম দিয়ে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে এ সার্ভিস চালু হয়। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত এই আয়োজন চলার কথা ছিল।

সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ৩০টি সাজানো রিকশায় ফ্রিতে শিক্ষার্থীদের আটদিন পরিবহণের ব্যবস্থা করতে চায় ইউনিলিভার- এমন অনুমতি চেয়ে প্রক্টর অফিসে আবেদন জানায় প্রতিষ্ঠানটি। তাদের এ আবেদন গ্রহণ করে অনুমতি প্রদান করা হয়। পরে জানা গেল, এসব রিকশায় শুধুমাত্র প্রেমিক-প্রেমিকাদের ফ্রি চড়ানো হচ্ছে। অশ্লীলতায় উস্কানি দেয়া ইউনিলিভারের এ ধরনের ব্র্যান্ডিং বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer