ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ২:৫৫ পিএম

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব পরিবারের মেয়ে বলে প্রেমিক ছেলের অভিভাবক মেনে নিতে নারাজ। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়

জানা যায়, উলুচামরী এলাকার হামিছ (২০) দীর্ঘ দিন ধরে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার জান্নাত আরা (১৯)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের সম্পর্ক অনেক আগের।

গত ৫ আগস্ট ভাবির সঙ্গে শপিং করতে সকাল ১১টায় হ্নীলা স্টেশনে আসলে জালাল আহমদের পুত্র হামিছ তার সাঙ্গপাঙ্গ নিয়ে জান্নাত আরাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। ওই যুগল প্রেমিক-প্রেমিকা জুটি অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোর পর খবর মেলে কক্সবাজারে একটি আবাসিক হোটেল কক্ষে রয়েছে।

হবু স্বামী হামিছের পরিবার খবর পেয়ে কক্সবাজার থেকে গভীর রাতে তাদের দু’জনকে হ্নীলা রঙ্গিখালির উলুচামরীতে নিয়ে আসে। হামিছ জান্নাত আরাকে বিয়ে করতে শতভাগ রাজি। তবে জান্নাত আরা গরিব ঘরের মেয়ে হওয়ায় তা মেনে নিচ্ছে না হামিছের পরিবার।

এক পর্যায়ে হামিছ অনড় দেখে তার পরিবার ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ তৎক্ষণাত ঘটনাস্থলে এসে প্রেমিক জুটিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তদন্ত সাপেক্ষে জান্নাত আরাকে তার পরিবারের জিম্মায় দেয়।

জান্নাত আরার মা ফাতেমা বেগম বলেন,
“বিয়ের প্রলোভন দিয়ে উক্ত হামিছ আমার মেয়েকে ধ্বংস করে দিয়েছে। সম্ভ্রমহানি করেছে। তার উপযুক্ত বিচার চাই।”

জান্নাত আরার বড় ভাই রবি আলম বলেন,
“আমার বোনকে নষ্ট করার পেছনে হামিছের সহযোগী হিসেবে তার চাচারও প্ররোচনা রয়েছে। তাকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা করিম বলেন,
“মেয়েটি অসহায় গরিবের ঘরে জন্ম নিয়েছে বিধায় নেতা-পাতি নেতা সবাই ওই হামিছের পক্ষাবলম্বন করছে।”

এদিকে টেকনাফ থানা পুলিশ হ্নীলা উলুচামরীর প্রেমিক হামিছকে সংশ্লিষ্ট ধারায় কোর্টে চালান করেছে বলে জান্নাত আরার পরিবারকে আশ্বস্ত করেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হিমেল রায় জানান,
“এ ঘটনায় মেয়ে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...