ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৫ ৯:৫৮ এএম

কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামের এক যুবক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, সৌরভসহ পাঁচ বন্ধু সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সবাই এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর বাকি চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

হেফাজতে নেওয়ার আগে সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। তিনি বলেন, “কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।”

আবির আরও বলেন, “বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।”

পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “বন্ধুরা জানিয়েছে, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে।”

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer