ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০২/২০২৬ ৪:৩৭ এএম

মঙ্গলবার সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম কাঁদতে কাঁদতে ছুটে এসে তার ছেলেকে অপহরণের ঘটনা জানালে প্রধানমন্ত্রী তারেক রহমান তখনই পুলিশকে ফোন করে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

সচিবালয়ের এক কর্মচারী তার ছেলেকে অপহরণের ঘটনা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়ে কান্নায় ভেঙে পড়লে তিনি পুলিশকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন, যার এক ঘণ্টার মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অপহরণের শিকার হয় রাজধানীর খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী, তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী।

পুলিশের রমনা বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফেরার পথে অপহৃত হয় ওই শিক্ষার্থী। খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকা থেকে চার-পাঁচজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি সাততলা নির্মাণাধীন ভবনে আটকে রাখে।

অপহরণকারীরা ছাত্রটিকে মারধর করে এবং তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। না হলে তাকে হত্যা করা হবে বলে তার পরিবারকে হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, বিকেলে খন্দকার শামীম সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ছিলেন। ছেলে অপহৃত হওয়ার খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। তখন তিনি বের হচ্ছিলেন। শামীম তার ছেলেকে অপহরণের কথা প্রধানমন্ত্রীকে জানালে তিনি তখনই পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পুলিশের রমনা বিভাগ (ডিসি মাসুদ আলমের নেতৃত্বে) প্রযুক্তির সহায়তা নিয়ে এবং কৌশলে অপহরণকারীদের সঙ্গে দরকষাকষি করে তাদের অবস্থান শনাক্ত করে। উদ্ধার অভিযান শুরুর ১ ঘণ্টার মধ্যে খিলগাঁওয়ের ওই ভবন থেকে ছাত্রটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে খিলগাঁও থানার ওসি (অপারেশন) মো. জিয়া রাইজিংবিডি ডটকমকে বলেন, “ঘটনাটি পল্টন থানা এলাকায় ঘটেছে। তবে ওই শিক্ষার্থী আমাদের থানা এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এ বিষয়ে পল্টন থানা পুলিশ বিস্তারিত বলতে পারবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer