প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ১১:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। এসময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে রোববার রাত ১২.৫০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি।

রোববার জাতিসংঘের প্রতিনিধি দল উখিয়া ও বান্দরবানের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা

নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ওই সময় কথা বলেন নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলকে কাছে পেয়ে নির্যাতিত রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমারে চালানো নির্যাতনের বর্ণনা দেন।

প্রতিনিধি দলের সদস্যরা তাদের অবস্থান থেকে এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন রোহিঙ্গাদের।পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স বলেন, ‘এটি আমাদের ব্যর্থতা, আমরা মিয়ানমারের এই জাতিগত নিধনকে এড়িয়ে গেছি। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে চাপ দেবে এবং সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এটা সুস্পষ্ট যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ দায় এড়িয়ে যাবার সুযোগ নেই।’।চ্যানেল আই

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer