প্রকাশিত: ২৩/০৮/২০২০ ৫:১৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, কক্সবাজার সদর মডেল থানার সাবেক ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, সদর মডেল থানার বর্তমানে ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্বে থাকা মাসুম খান সহ ১৮ জনের বিরুদ্ধে একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও হোয়াইক্ষ্যং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহমদ সিকদার এর পুত্র মোহাম্মদ আলম বাবুলকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী হত্যা করার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-৪) এ ফৌজদারি দরখাস্তটি ২৩ আগস্ট রোববার দায়ের করা হয়। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ দাখিলকৃত ফৌজদারী দরখাস্তের ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ইতিপূর্বে আর কোন মামলা দায়ের হয়েছে কিনা-তা আগামী ৩১ আগস্টের মধ্যে কক্সবাজার সদর মডেল থানার ওসি’কে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন। ৩১ আগস্ট প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ফৌজদারী দরখাস্তটির গ্রহনযোগ্যতা হবে বলে আদালাত সুত্রে জানা গেছে। নিহত মোহাম্মদ আলম বাবুলের ভাই বদিউল আলম বাদী হয়ে ফৌজদারী দরখাস্তটি দায়ের করেছেন। সোর্স, সিবিএন

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...