প্রকাশিত: ২৪/০৮/২০২০ ৪:৩০ পিএম
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ সাত পুলিশ সদস্যের ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। র‍্যাবের তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী বলেন, আদালতে ওসি প্রদীপ ও লিয়াকতকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা বলেন, তাদের নির্যাতনের অভিযোগ মিথ্যা। তাদের রিমান্ডে নেয়ার আগে পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এর আগে প্রথম দফায় প্রধান তিন আসামির সাত দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। পরে তাদের তোলা হয় আদালতে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়া এপিবিএনের তিন সদস্যের রিমান্ড চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer