প্রকাশিত: ১০/০১/২০১৯ ৩:২৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে প্রথম রাতেই বিড়াল মারার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সড়কে ও পরিবহনে শৃঙ্খলা ফেরানো আমার প্রধান ও অগ্রাধিকারমূলক কাজ। এই দুই সেক্টরে বিশৃঙ্খলা বজায় রেখে সুফল পাওয়া যাবে না। দুটি বিভাগেই শৃঙ্খলা ফেরাতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এটি শুরুতেই করতে হবে, প্রথম রাতে বিড়াল মারার মতো।’
শৃঙ্খলা ফেরানোর কৌশল সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এ দুই খাতে শৃঙ্খলা ফেরাতে নিজস্ব কৌশল আছে। যদিও শৃঙ্খলা ফেরানোর কাজটি সহজ না, সময় লাগবে। কারণ শৃঙ্খলা ফেরাতে গেলে অনেকের স্বার্থ ক্ষুণ্ণ হবে। যাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে তারা সাধারণ কেউ নন, অসাধারণ মানুষ। স্বার্থ ক্ষুণ্ণ হলে তারা বাধা দেবে, তা কাটিয়ে উঠতে হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিটিসিকে আমি ফাংশনাল করতে পারিনি। এটি করতে না পারলে এই শহর পছন্দ হবে না। ফুটপাত পরিচ্ছন্ন ও যানজট নিরসন করতে হবে। এই কাজের জন্য প্রধানমন্ত্রীর দফতরও কাজ করছে। মোট কথা ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হবে। পাতাল রেল করতে হবে। রাতারাতি দৃশ্যপটের পরিবর্তন হবে না, তবে আমি হাল ছাড়ি না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...