প্রকাশিত: ০৫/১১/২০১৮ ৭:৫৯ এএম

মিয়ানমারের যেসব গ্রামে প্রথম ব্যাচের রোহিঙ্গারা ফেরত যাবে সেই গ্রামগুলো পরিদর্শনের অনুমতি চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ শরণার্থী সংস্থার বাংলাদেশ অফিসের ভারপ্রাপ্ত প্রধান জেমস লিঞ্চ রবিবার (৪ নভেম্বর) সাংবাদিকদের বলেন, ‘আমরা (জাতিসংঘ) এবং ইউএনডিপি লিখিতভাবে মিয়ানমার সরকারের কাছে অনুমতি চেয়েছি সেই গ্রামগুলো পরিদর্শনের জন্য, যেখানে প্রত্যাবাসনকারীরা ফেরত যাবে। এর ফলে প্রত্যাবাসনকারীরা সঠিক তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমারের। এখন পর্যন্ত আমরা ৪০টির বেশি গ্রাম পরিদর্শন শেষ করেছি।’
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের মধ্যে কোনও মতপার্থক্য নেই। আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ‘ রোহিঙ্গাদের প্রথম ব্যাচ যাওয়ার তারিখ একসঙ্গে বসে নির্ধারণ করেছে বাংলাদেশ ও মিয়ানমার। এই প্রক্রিয়াটি শুরু করা জরুরি, কারণ এটি একটি জটিল প্রক্রিয়া।’
এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর দুই হাজার ২৬০ জন রোহিঙ্গার প্রথম ব্যাচ মিয়ানমারে প্রত্যাবাসন করবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer