প্রকাশিত: ২৫/০৪/২০২১ ১০:৪৪ এএম

প্রথম বিদেশ সফরেই নিন্দার মুখে পড়লেন মিয়ানমার জান্তা প্রধান মিন অং লাইং। শনিবার, অবিলম্বে প্রাণঘাতী সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করে আঞ্চলিক জোট- আসিয়ান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ডাকা হয় জরুরি সম্মেলন। দু’ঘণ্টার আলোচনায় জান্তা প্রধানকে নিন্দা-সমালোচনায় কোনঠাসা করেন জোটের নেতারা। বলেন- মিয়ানমারের বর্তমান পরিস্থিতি অগ্রহণযোগ্য। সহিংসতা চলতে থাকলে; কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হবে আসিয়ান। একইসাথে, রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’সহ বন্দিদের নিঃশর্ত মুক্তির তাগিদ দেন আঞ্চলিক নেতৃবৃন্দ। অবস্থা পর্যবেক্ষণে জোট প্রতিনিধিদের মিয়ানমারে প্রবেশাধিকার দেয়ারও আহ্বান জানানো হয়। ফেব্রুয়ারির ১ তারিখ, সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ৭৬৮ জনের। বন্দি ৩ হাজারের বেশি

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer