প্রকাশিত: ০৮/০৪/২০১৯ ৯:২৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম তিন মাসে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত মন্ত্রিসভার ৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩৬টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর ১২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।

সচিব বলেন, অনুমোদিত নীতি ছিল দুইটি ও অনুমোদিত চুক্তি হয় একটি। আর সংসদে ৫টি আইন পাশ হয়েছে। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

তিনি জানান, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার সাতটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৩টি সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে ৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর বাস্তবায়নাধীন ছিল ২০টি।

এ ছাড়া অনুমোদিত নীতি ছিল তিনটি ও অনুমোদিত চুক্তি হয় চারটি। আর সংসদে ১৫টি আইন পাশ হয়। ফলে বাস্তবায়িত সিদ্ধান্তের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...