প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ৫:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
প্রথমবারের মতো বাংলাদেশে দূরপাল্লার রুটে বিলাসবহুল ‘ডাবল ডেকার’ বাস এসেছে। জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের এসব বাসের সম্পূর্ণ বডি মালয়েশিয়ায় প্রস্তুত করা হয়।

দু-একদিনের মধ্যে এই ১০টি ডাবল ডেকার বাস চট্টগ্রাম বন্দর ছেড়ে সড়কপথে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর আগামী ১৮, ১৯ বা ২০ আগস্ট এ ১০টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় বর্তমানে বিআরটিসির ডাবল ডেকার সিটি বাস চলাচল করে। কিন্তু দূরপাল্লার রুটে বিলাসবহুল ডাবল ডেকার বাসের আগমন দেশে এটাই প্রথম। গ্রিন লাইন পরিবহন ঢাকা-চট্টগ্রাম রুটের জন্য বাসগুলো নিয়ে এসেছে।

গতকাল রবিবার রাতে গ্রিন লাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ২০ আগস্ট থেকে ডাবল ডেকার সব বাস ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী সেবায় নামবে। ৪০ আসনের এসব বাসে ‘বিজনেস ক্লাস’ সেবা থাকবে। প্রতি সিটের ভাড়া হবে ১৩০০ টাকা।

একপাশে ২টি, অন্যপাশে ১টি করে আসন বিন্যাস করা আছে।
তিনি জানান, ৪৬০ হর্সপাওয়ারের ৮ চাকার ‘মাল্টি এক্সেল’ বাসগুলোর নিচতলায় থাকছে ৭টি আসন এবং দ্বিতীয়তলায় বাকি ৩৩ আসন। গতিসীমা ১০০ এর মধ্যে রেখে বাসগুলো চালানো হবে।

আব্দুস সাত্তার বলেন, সুইডেন, মালয়েশিয়া, সিঙ্গাপুরের এবং ব্যাংককে এ রকম বাস সচরাচর দেখা যায়। ইদানীং মিয়ানমারে চলা শুরু হয়েছে। আর বাংলাদেশে ডাবল ডেকারের এটাই প্রথম আগমন। তিনি আরও বলেন, ৫ রংয়ের ১০টি বাসের মধ্যে ২টি আকাশী নীল, ২টি লাল, ২টি সাদা, ২টি কমলা ও ২টি গাঢ় নীল রংয়ের বাস।

গ্রিন লাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম চারলেনে উন্নীত হওয়ায় তারা অত্যাধুনিক এসব সেবা নিয়ে আসছে গ্রিন লাইন। পরে আরও বাস আসবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...