প্রকাশিত: ১২/১২/২০২০ ৮:৪৮ পিএম
Jagoron Somabesh

দেশের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি থানা পর্যায়ের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দিন। গভর্নিং বডির নির্বাচিত সদস্যদের মাধ্যমে মাদ্রাসা চালান। এসব অর্থ কোথা থেকে আসে তা আমরা দেখতে চাই। জঙ্গি মমিনুল হকদের পাকিস্তানি টাকার উৎস বের করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
চৌধুরী নিক্সন বলেন, যখনই আমরা আন্দোলনে যাই, তখনই আমাদের থেমে যেতে হয়। এবার আমাদের শপথ নিতে হবে, এই জঙ্গিবাদ থেকে চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করব। তাদেরকে তাদের দেশ পাকিস্তানে পাঠিয়ে দেবো।
তিনি আরও বলেন, এ মঞ্চে এসে নিজেকে ছোট মনে হচ্ছে। প্রশাসনের লোক আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা কি ভীতু যে আমাদের প্রশাসনের লোক নিরাপত্তা দেবে? আমাদেরকে পাহারা দিতে হবে না। যদি পাহারা দিতে হয় জঙ্গি মমিনুল হকদের দেন। কারণ মুক্তিযোদ্ধা প্রজন্ম প্রস্তুত হচ্ছে আরেকটি যুদ্ধের জন্য।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer