প্রকাশিত: ০৯/১১/২০১৭ ৯:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এই হুইল চেয়ার বিতরন করা হয়।
এসময় এমপি বদি বলেন, প্রতিবন্ধীদের বোঝা না ভেবে তাদের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা দেয়া হচ্ছে। তারা যাতে অন্য স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করতে পারে সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সবাইকে এই বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শফিক মিয়া, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক এম এ বাহাদুর প্রমূখ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...