প্রকাশিত: ০১/১২/২০১৬ ৯:০১ পিএম

গত ৩০ নভেম্বর দৈনিক আলোকিত উখিয়া নামক পত্রিকায় প্রকাশিত উখিয়ায় চৌকিদারের বিরুদ্ধে ধর্ষন মামলা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ায় ইহার জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদপত্রে রোখিয়া বেগমকে ধর্ষনের কথা উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা হাস্যকর। যেখানে তার সাথে আমার কোন যোগাযোগ নেই সুতরাং তাকে ধর্ষন করার প্রশ্নেই উঠে না। প্রকৃত ঘটনা হচ্ছে রোখিয়া বেগম আমার দ্বিতীয় স্ত্রী ছিল। সাংসারিক জীবনে আমাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় আমরা উভয়ে অদূর ভবিষ্যত ভাল মন্দ বিবেচনা করে স্ব-স্ব সিদ্ধান্তক্রমে গত ০৯/০১/২০১৪ইং তারিখ কক্সবাজার নোটারী হলফ নামা মূলে বিয়ে বিচ্ছেদ করি। যার নং- ৫২৩।

পরে জালিয়াপালং ইউনিয়নের তৎকালীন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী, স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিগত ০৩/০৯/২০১৪ইং তারিখ দ্বিতীয় স্ত্রী রোখিয়া বেগম আমার নিকট হতে দেন মোহরনা বাবদ নগদ অর্থ গ্রহণ করে আপোষ তালাক নামা সম্পাদন করে। এছাড়াও বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার দাবী দাওয়া নাই মর্মে স্বীকার করে তিনি (দ্বিতীয় স্ত্রী) আমাকে নাদাবী পত্র প্রদান করেন। ঠিক এমতাবস্থায় গত ৩০/১০/২০১৬ইং তারিখ তালাক প্রাপ্ত স্ত্রীকে ধর্ষন করছি মর্মে আদালতে আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ সাজানো নাটক। একটি কু-চক্রীমহলের ইন্দনে উক্ত মহিলা আমাকে হয়রানী ও ব্যাকমেইল করার জন্য এ ধরনের মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে এলাকার চিহিৃত মানবপাচারকারী, সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারীদেরকে গ্রেফতার অভিযানে আমি ৪নং ওয়ার্ডের চৌকিদার হিসাবে থানার পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করায় ক্ষুদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীরা আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার কু-মানষে এই মহিলাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি এহেন মিথ্যা সংবাদের জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী-

আবু ছিদ্দিক (চৌকিদার)

পিতা- আব্দুর রশিদ

গ্রাম- ডেইল পাড়া, ৪নং ওয়ার্ড

জালিয়াপালং, উখিয়া।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...