প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ৯:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ এএম

গত ১৪ মার্চ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমে “পরকিয়ায় বাধা দেয়ায় এনজিওকর্মী স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পিঠিয়ে হত্যা করেছে জামাতা কে ” শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদে আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করেছে, তাহা মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন উদ্দ্য্যেশ্যে প্রনোদিত।আমি উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।প্রকৃত পক্ষে নুরুল হাসেম মৃত্যুর ঘটনায় আমি কিছুই জানিনা।তাকে আমি চিনিওনা।কোনদিন তার সাথে আমার কথাও হয়নি।
আকলিমা আমার ভাইজি হলেও
পৈতৃক ভিটিবাড়ি সংক্রান্ত বিষয়ে বড় শামশুল আলমের সাথে বিগত এক যুগেরও বেশী সময় ধরে পারিবারিক ভাবে সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে।সেখানে ফরিদুল আলমের বাড়িতে ডেকে নিয়ে পিঠিয়ে নুরুল হাসেম কে হত্যার বিষয় সম্পুর্ণ মিথ্যা ও সাজানো চক্রান্ত এবং ষড়যন্ত্র
ছাড়া কিছুই নয়। যে রাতে ঘটনা কি হয়েছে,না হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানিনা এবং জানতেও চাইনি।ওই রাতে আমি রোহিঙ্গা ক্যাম্পের হাসপাতালে ডিউটিতে ছিলাম।সকালে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ি।ওই ঘটনায় আমাকে ফাসাঁতে একটি মহল ষড়যন্ত্রে মেতে ওঠে হয়রানীর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।আমি পরে নুরুল হাসেম মৃত্যুর ঘটনা শুনে নিজেও শোকাহত।কে বা – কারা কি ঘটনা ঘটিয়েছে, যেই জড়িত হউক তার শাস্তি চাই।আমি প্রকাশিত সংবাদগুলোর ব্যাপারে সাংবাদিক ও আইনপ্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ তদন্ত দাবী করে আইনশৃংখলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে উক্ত প্রকাশিত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী:
ফরিদুল আলম
বালুখালী,উখিয়া,কক্সবাজার

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer