উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১১:২৮ এএম
Single Page Top

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে ফেসবুকে ভূয়া কমিটি প্রকাশ করা হয়েছে। উক্ত ভূয়া প্যাডে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করে নাম–পদবি প্রকাশ করা হয়েছে। প্যাড ও সাক্ষর জাল করে ওই কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দলের বিভিন্ন নেতা–কর্মীরা বলছেন, এই কমিটি ভুয়া, সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত ও দলের জন্য চরম অবমাননাকর।

ইতিমধ্যে এই ভূয়া কমিটির বিষয় সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই প্যাডে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নামে ভূয়া সীল ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম তার ফেইসবুকে লিখেন, “অনলাইনে ছড়ানো এই ভুয়া বিবৃতির সাথে কেন্দ্রীয় দপ্তরের কোন সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণরূপে ভুয়া ও মনগড়া। প্রযুক্তির অপব্যবহার করে যারা এধরণের সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে”।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer