প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৮:৪১ পিএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী এলাকায় সুমি আক্তার (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিক ধর্ষিত হয়েছে। সে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকার লাকিম আলীর কন্যা। এদিকে ঘটনায় জড়িত মোঃ দিদার (৪০) কে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে একই এলাকা থেকে তাকে আটক করে পেকুয়া থানা পুলিশ। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাটামোরা এলাকার মোস্তাকের পুত্র। এঘটনায় ধর্ষিত গার্মেন্টস শ্রমিক নিজে বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের সিএমবি রাস্তার মাথা এলাকা একটি গার্মেন্টসে কাজ করতো সুমি আক্তার। গার্মেন্টসের পাশ্ববর্তী এলাকায় বাসা নিয়ে দূরসম্পর্কের আতœীয়ের সাথে থাকত সে। গত ২৯ নভেম্বর দুপুরে তাকে ফুসলিয়ে পেকুয়া নিয়ে আসে দিদার। পেকুয়া পূর্ব গোয়াখালী এলাকায় বোনের বাড়িতে রাখে তাকে ওইদিন রাতেই তাকে ধর্ষন করে দিদার। পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসীরা জানতে পেরে পেকুয়া থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদার বলেন, ধর্ষিতার পক্ষ থেকে দেয়া এজাহার আমলে নিয়ে মামলা গ্রহণ প্রক্রিয়া চলছে। আটককে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer