প্রকাশিত: ১৩/১০/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ পিএম

ইমরান হোসাইন, পেকুয়া:

পেকুয়ায় ইয়াসিন আক্তার (১৪) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় কিশোরীর স্বজনরা এক যুবককে আটক করে পেকুয়া থানায় সোপর্দ করলেও সাত ঘন্টা পর তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
নিহত কিশোরী ইয়াসমিন আক্তারের আত্মীয়স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গত দেড়মাস আগে ইয়াসমিন আক্তারকে অপহরণ করে আত্মগোপনে চলে যায় পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮)। এ ঘটনায় কিশোরীর পিতা মো. শাহজাহান বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। হন্য হয়ে খুঁজে পেকুয়া থানা পুলিশ ও মেয়ের পরিবার। গত দেড়মাসে কেউ ওই কিশোরীর হদিস না পেলেও শুক্রবার (১৩অক্টোবর) সকালে ওই কিশোরীকে নিয়ে বোনের বাড়ীতে হাজির স্বয়ং অপহরণকারী !
গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে সেখানে রেখে কেটে পড়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক সাইফুল ইসলাম। কিন্তু কিশোরীর অবস্থা সংকটাপন্ন দেখে স্থানীয়রা তাকে আটক করে স্থানীয় ইউপি মেম্বার আহসান হাবিবের জিম্মায় দেয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা গেলে আটক সাইফুল ইসলামকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কিশোরীর পরিবারকে সম্পূর্ণ ভুল বুঝিয়ে কৌশলে কিশোরীর মৃত্যুর ঘটনায় জড়িত আটক যুবককে ছাড়িয়ে নিয়ে গেছেন পেকুয়া ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের চারজন মেম্বার। তারা হলেন, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সাজ্জাদ হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার শাহনেওয়াজ আজাদ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আহসান হাবিব ও ৬নং ওয়ার্ডের মেম্বার ওসমান গণি।

এব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, কিশোরীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ না পাওয়ায় আটক যুবককে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। সেইসাথে কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...