প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৮:০৪ পিএম

পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেওয়ার অপরাধে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer