প্রকাশিত: ০৮/১১/২০১৭ ৫:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৬ এএম

ঢাকা: পুলিশের বিরুদ্ধে জনগণের অভিযোগ অমূলক নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। অভিযোগ সমূহ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর পুরান ঢাকা এলাকায় লালবাগ থানার ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে এক বক্তব্যে এ কথা বলেন আইজিপি।
শহীদুল হক বলেন, ‘পুলিশ জনগণের জন্যই কাজ করে। প্রত্যেক মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে, চলাফেরা করতে পারে, কাজ করতে পারে জনগণের এসব নিরাপত্তা প্রদান করাই পুলিশের কাজ। কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের শিকার হয়, তাহলে সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়।’
তিনি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে জনগণের অনেক অভিযোগ আছে। কোনো পুলিশ সদস্য যদি জনগণে শৃঙ্খলা বিঘিœত হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে প্রমাণ পেলে, সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, জনগণ সাহায্যের জন্য পুলিশের কাছেই যায়।’
আইজিপি আরো বলেন, ‘পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তাকে সেটা ধরিয়ে দিতে হবে। পুলিশকে বোঝাতে হবে, আমরা কী ধরনের সেবা চাই। এ জন্য বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। সমাজের কিছু কিছু ব্যক্তি পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে চায়, যা কখনোই হতে দেওয়া যাবে না। পুলিশ জনগণেরই একটি অংশ। পুলিশ যে আইন প্রয়োগ করে, তা যেন জনগণের কল্যাণে আসে, তা নিশ্চিত করতে হবে। সব উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আর এ দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৩ সালে ১৩ পুলিশ সদস্য নিহত ও ৩০ পুলিশ সদস্য আহত হন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...