প্রকাশিত: ২২/০৮/২০২০ ৮:৫৭ এএম

পুলিশের এজহারে বলা হয়েছে, এপিবিএনের সংকেত অমান্য করে গাড়ি চালিয়ে গিয়েছিলেন সিনহা রাশেদ। এরই ধারাবাহিকতায় নিহত হন সেনাবাহিনীর সাবেক এই মেজর। কিন্তু সিসিটিভির ফুটেজ বলছে, এই দাবি যে ভিত্তিহীন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা বিজিবির শিলখালী চেকপোস্টে আসেন ৩১ জুলাই রাত ৯ টা ২২ মিনিটে। বিজিবি সূত্র বলছে, চেকপোষ্টে সিনহা তার স্বভাবজাত ব্যবহারের অংশ হিসেবে বিজিবি সদস্যদের সব প্রশ্নের উত্তর দেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। তারপর শামলাপুর এপিবিএনের চেকপোস্টের দিকে স্বাভাবিক গতিতে চলে যায় অবসরপ্রাপ্ত মেজর সিনহার ব্যক্তিগত গাড়ি।

এর ঠিক ৩১ মিনিট পর ৯টা ৫৫ মিনিটে, অর্থাৎ শামলাপুরে পরিদর্শক লিয়াকতের গুলিতে সিনহার লুটিয়ে পড়ার ২৫ মিনিট পর প্রথমে একটি মাইক্রোবাস এবং পরে পুলিশের একটি পিকআপ বিজিবি শিলখালী চেকপোস্ট অতিক্রম করে।

র‌্যাবের তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সিনহা শামলাপুর চেকপোষ্টে এপিবিএনের থামার সংকেত না মেনে গাড়ি চালিয়ে এগিয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে পুলিশের এজাহারে, বিজিবির চেকপোস্টে সিসিটিভির ফুটেজ তা ভিত্তিহীন প্রমাণ করে। সুত্র, যমুনটিভি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer