প্রকাশিত: ০৯/০৪/২০২০ ৬:২৮ এএম

পুলিশ সদস্যদের গায়ের ওপর কাশি দেওয়ায় যুক্তরাজ্যে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ক্রিস্টোফার ম্যাককেন্ড্রিক (৫৮) নামে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তার কাছে গিয়ে পুলিশ সদস্যরা জিজ্ঞেস করেন তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা।

উত্তরে ম্যাককেন্ড্রিক বলেন, আমি ভাইরাসে আক্রান্ত এবং এখন আমি ভাইরাসটি সংকমণ করছি। এরপর তিনি তিন পুলিশ কর্মকর্তার দিকে মুখ নিয়ে কাশি দেন।

জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লাঞ্ছিত করা ও দুর্ব্যবহারের দায় স্বীকার করেছেন গ্রেপ্তার ম্যাককেন্ড্রিক।

গত শুক্রবার সাউদার্ন ডার্বিশায়ারের ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৬ সপ্তাহের জন্য কারাদণ্ড ও ১২২ পাউন্ড অর্থদণ্ড দিয়েছে।

এ ব্যাপারে ডার্বিশায়ার পুলিশের পরিদর্শক ক্রিস টর্নহিল বলেন, আদালত দ্রুত ও কার্যকরী রায় দেওয়ায় আমি সন্তুষ্ট।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, আমার অফিসাররা অন্যদের রক্ষার জন্য নিজেদের ঝুঁকিতে ফেলে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। তথ্য পাওয়ার জন্য ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারা। অফিসাররা তার কাছ থেকে যে ব্যবহার পেয়েছে সেটা তাদের প্রাপ্য ছিল না।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer