প্রকাশিত: ০৫/১২/২০১৭ ৯:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৪ এএম

চট্টগ্রাম: নগরীতে ৪৭০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে দুজন নারী আছেন, যারা পায়ের সঙ্গে ইয়াবার প্যাকেট বেঁধে টেকনাফ থেকে গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার করা হয়েছে।

চারজনের মধ্যে দুই নারী হলেন ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)। এছাড়া গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালোকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বাংলানিউজকে বলেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল। আনোয়ারা এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করেছি।

এই ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer