প্রকাশিত: ২২/০২/২০২১ ১০:৫৮ পিএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ায় পাহাড় কাটার দায়ে রবিউল আলম নামক সরকারী প্রকল্পের এক প্রকল্প পরিচালককে ২০ লক্ষ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী সোমবার (২২ফেব্রুয়ারী এ জরিমানা করেন।

রবিউল আলম চকরিয়া বরইতলী একতা বাজার (চকোরিয়া) হতে মগনামা বানৌজা শেখ হাসিনা ঘাটি পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল প্রকল্পের পরিচালক।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে রবিউল আলমকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। উক্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে, ক্ষতিপূরণ আরোপিত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে এ ক্ষতিপূরণ আরোপ করেন পরিবেশ অধিদপ্তর। সোমবার এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer