প্রকাশিত: ২৯/০৩/২০১৯ ৯:৪০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীকে মেয়ে পরিচয়ে পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা নারী সহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।
কক্সবাজার পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আবু নাঈম মাসুদ বলেন,২৮ মার্চ বেলা ১২ টার দিকে ২জন নারী পাসপোর্ট করাতে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসে। আমরা দেখেই বুঝতে পেরেছিলাম এই মহিলা গুলো একমাস আগে আবারো পাসপোর্ট করাতে এসেছিল। তখন তাদের ফেরত দেওয়া হয়েছিল কিন্ত এবার আরো পাকাপোক্ত কাগজপত্র সংগ্রহ এসেছে। তাদের আচরণ দেখে সন্দেহ হলে ৩ ঘন্টা জিঙ্গাসাবাদের পরে জানা গেছে তারা মা মেয়ে নয় বরং রোহিঙ্গা মেয়েকে পাসপোর্ট করাতে এসেছে ভূয়া মা সেজে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মদ বলেন,খবর পেয়ে পাসপোর্ট অফিসে গিয়ে জানা গেছে হালিমা সাদিয়া(১৮) নামের একজন নারীকে নিজের মেয়ে সেজে পাসপোর্ট করাতে এসেছে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের বাসিন্দা খোরশিদা বেগম(৪০) কিন্তু দীর্ঘ জিঙ্গাসাবাদ করে জানা গেছে হালিমা সাদিয়ার আসল নাম মিনারা তার বাবার নাম কাসিম তাদের আসল বাড়ি মিয়ানমার ৯ মাস আগে সে মায়ানমার থেকে এসে সাবরাং এলাকার পুরানপাড়া এলাকার সব্বির আহাম্মদের বাড়িতে ছিল। সে এখন সব্বির আহামদের মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে এসেছে। এ ঘটনায় রোহিঙ্গা নারী হালিমা সাদিয়া প্রকাশ মিনারা এবং খোরশিদা বেগমকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে। সুত্র: দৈনিক কক্সাবাজার

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer