প্রকাশিত: ০২/১২/২০২০ ৯:২৩ পিএম , আপডেট: ০২/১২/২০২০ ৯:৫৮ পিএম

বার্তা পরিবেশক::

উখিয়া পালংখালীর মৃতঃ অাব্দুল মান্নানের সুযোগ্য সন্তান হাবিবুল বাশার হাবিব (৩৮) আজ ২ নভেম্বর বুধবার সকাল ০৭ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন…তিনি দীর্ঘদিন যাবত জটিল রোগে ভুগছিলেন।

ক্ষণজন্মা হাবিবুল বাশার ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি একাধারে পালংখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ৩৮ বছর জীবণে ২ যুগের ও বেশী সময় তিনি সুশৃঙ্খল রাজনৈতিক জীবন পার করেছেন। তিনি অত্যন্ত সাহসী ছাত্রনেতা হিসেবে সমাদৃত ছিলেন। যুবদল নেতা হাবিবুল বাশারের অকাল মৃত্যুতে পুরো উপজেলায় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় সংগঠন শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েন। তিনি মৃত্যুকালে সহধর্মিণী, ২ছেলে,ভাই-বোন,অাত্বীয়-স্বজন,পাড়াপড়শিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অদ্য আছরের নামাযের পর পূর্ব ফারির বিল কবরস্থানের মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় সহস্র লোকের অংশগ্রহণে বিদেহী অাত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer