প্রকাশিত: ২৮/০২/২০১৯ ৯:২১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি বিমানকে ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার গণভবনে বিমানের পাইলট ও কেবিন ক্রুগণ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও দূরদর্শীতার জন্য এই অভিনন্দন জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন।

এসময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দুরদর্শীতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় সেই দিনের ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাচ কেবিন ক্রু উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এম ডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪শে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ডুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাই এর চেষ্টা করে একজন দুষ্কৃত কারী,বিমানের পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

পরে আইন শৃঙখলা ও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ছিনতাই ঘটনার অবসান হয়।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...
Single Page Footer