প্রকাশিত: ২৪/১০/২০১৯ ৮:২৮ পিএম
পাঁচ দিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ
পাঁচ দিন পর বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ পাঁচ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের খোচাবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত শ্রীকান্ত রায় (৩২) এর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে।
হরিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে নিহত শ্রীকান্তর লাশ ফেরত আনা হয়েছে। লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সবুর ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে শ্রীকান্ত রায় অবৈধভাবে কান্দাল সীমান্তের ৩৫৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় ১৪৬ বিএসএফ ব্যাটেলিয়নের খোচাবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি নিহত হন। শ্রীকান্ত হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলোরামের পুত্র।

পাঠকের মতামত

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer