প্রকাশিত: ১৮/০৭/২০২২ ৯:০৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সমুদ্রসৈকতে ছবি তোলাকে কেন্দ্র করে পর্যটক হয়রানির অভিযোগে আটক ফটোগ্রাফার মোঃ ইউনুস মিয়া (২৪)কে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

সোমবার (১৮ জুলাই) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়ার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

রবিবার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মোঃ ইউনুস মিয়াকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ আইন এর ৩৪ (৬) মতে সোমবার কক্সবাজার সদর মডেল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) মোঃ জসিম উদ্দিন। যার নন এফআইআর নং-১৫০/২২।

একই দিন বিকালে তাকে আদালতে তোলা হয়। দোষ স্বীকার করায় ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মো. সিফাত মাহমুদ নামের পর্যটক দম্পতি গত ৯ জুলাই সুগন্ধা পয়েন্টে বেড়াতে যান। ক্যামেরা পার্সনের বেশ অনুরোধে ৩০/৪০টি মতো ছবি তোলতে সম্মত হন। কিন্তু ২৫০ তোলে ৮০০ টাকা দাবি করে ফটোগ্রাফার মোঃ ইউনুস মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ছবিগুলো নিতে না চাইলে পর্যটককে হুমকি দেয়। সম্মান বাঁচাতে বাধ্য হয়ে দাবিকৃত টাকা দিয়ে চলে যান ভুক্তভোগি ওই পর্যটক।

তিনি বলেন, ১৬ জুলাই সরকারি নাম্বারের হোয়াটসঅ্যাপে ভুক্তভোগী এক পর্যটক ফটোগ্রাফার কর্তৃক হয়রানির অভিযোগ পাঠান। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের একটি টিমকে অভিযুক্ত ফটোগ্রাফারকে জার্সি নম্বর অনুযায়ী খুঁজে বের করতে পাঠানো হয়। সারাদিন তাকে খুঁজে পাওয়া না গেলেও রবিবার সকালে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...