প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৪১ পিএম

ঢাকা:দেশের পর্নো সাইটগুলো বন্ধের চিন্তা করছে সরকার। এছাড়া বিদেশের পর্নো সাইটগুলোতে যারা ঢুকবে তাদের পরিচয় প্রকাশেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার সচিবালয়ে নিজ দফতরে প্রতিমন্ত্রী বলেন, আমরা কমিটি গঠন করে দিয়েছি। তারা যে পেইজগুলো আমাদের দেবে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবো। দেশের মধ্যে যে সাইটগুলো জেনারেট করছে আইএসপি লাইসেন্সধারীদের বলছি সবাইকে যেনো ব্লক করেন। ব্লক না করলে কাস্টমার বেড়ে যায়। তিনি বলেন, বাইরে থেকে জেনারেট হওয়া সাইটগুলো শতভাগ বন্ধ করা সম্ভব নয়। দেশেরগুলো যদি ৭০-৮০ ভাগও বন্ধ করতে পারি তাহলে অনেক বড় কাজ হবে। এছাড়া পর্নো সাইট ব্যবহারকারীদের পরিচয় প্রকাশের চিন্তা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “যে সাইটগুলো ইন্টারন্যাশনালি জেনারেট করছে সেগুলো অ্যাক্সেস করতে হলে এমন কোনো মেকানিজম করতে পারি কি-না যাতে এক্সপোজড হয় কে কে অ্যাক্সেস করছে। ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকেই বানোয়াটভাবে করতে পারবেন। অ্যাট লিস্ট এক্সোপোজ হওয়ার ভয়েও কিন্তু দেখবে না। এ জিনিসটা করার জন্য পরিকল্পনা করছি, সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসতে বলেছি। যেটা অ্যাপ্লাই করলে সুবিধাজনক, সেটি ব্যবহার করবো। ” গত ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্নো ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য একটি কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয় ১৫ দিনের মধ্যে।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer