সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!
চ্যানেল আই অনলাইন চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবে পরিচিত ইলিয়াস কোবরা। বিশেষ করে মার্শাল আর্টধর্মী সিনেমাগুলো ...


পরীমণির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগে গুলশান থানায় একটি জিডি দায়ের করেছে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে চিত্রনায়িকা পরীমণি উত্তরা বোট ক্লাবের একজন পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরীর অভিযোগ, ব্যবসায়ী নাসির মাহমুদ গত ৮ জুন রাতে উত্তরা বোটক্লাবে মদের সাথে চেতনানাশকারী মিশিয়ে জোরপূর্বক পান করিয়ে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন। পরীর মামলায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে সম্প্রতি।
তবে অভিযুক্ত নাসিরের দাবি দামি মদের বোতল জোর করে নেওয়ার সময় বাধা দেওয়াতেই তার বিরুদ্ধে ক্ষোভ পরীর।
নাসিরের এমন অভিযোগের পর এবার গুলশান থানায় অল কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে ক্লাবে ভাংচুরের অভিযোগে জিডি করা হলো চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে।
পাঠকের মতামত