প্রকাশিত: ২৬/১২/২০২০ ৫:৩৮ পিএম

বেশ কয়েকদিন ধরেই টম ইমাম ও মিষ্টি ইমাম নামের এক যুগলের বিবাহবার্ষিকীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হওয়ায় তাদের নিয়ে অনেকেই আলোচনা-সমালোচনা করছেন। তবে এর জবাবও দিয়েছেন টম ইমাম।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম বিষয়টি নিয়ে খুবই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বড়াবাড়ি না করার অনুরোধ করেছেন তিনি।

টম ইমাম বলেন, স্ত্রীর সঙ্গে আমার তোলা বেশ কিছু ছবি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে অনেকেই ভাইরাল করছেন। অনেক খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?

টম ইমাম এর আগে এক আমেরিকানকে বিয়ে করেছিলেন। তিনি প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান। এরপর প্রায় ২০ বছর সন্তানদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি বলে জানিয়েছেন।
২০১৯ সালে টম ইমাম এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন। তিনি ফেসবুকে লিখেছেন, আমি আমার স্ত্রীকে এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার কোনো বয়স নেই। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি, তেমনি আপনিও আমাদের শ্রদ্ধা করুন।

জানা গেছে, টম ইমাম ও স্ত্রীর মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশী নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি এইচএসসি পাশ করেন পটুয়াখালী জুবেলী হাইস্কুল থেকে। ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন শেষ করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer