প্রকাশিত: ০৭/০২/২০১৯ ৭:২৭ এএম

নিউজ ডেস্ক।।

পরকীয়ার টানে এবার ২ পুত্র সন্তান ফেলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে গৃহবধূ নার্গিস আক্তার (৩০)। ঘটনাটি ঘটেছে বেগমগঞ্জ মডেল থানার রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা সংলগ্ন আছলাম পন্ডিতের বাড়িতে। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২০১৩ সালে ভিকটিম দীন ইসলাম পলাশ (৩৫) এর সাথে সেনবাগ থানার দক্ষিণ শাহাপুর গ্রামের নার্গিস আক্তার (৩০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে জাহিদ (৪) ও জিহাদ (১৯ মাস) দুই পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী দীন ইসলাম পলাশ পেশাগত জীবনে কভার্ডভ্যান চালক। গত বুধবার সাড়ে ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার নিয়া তার বাপের বাড়িতে চলে যায়। ভিকটিম স্বামী থানা পুলিশকে জানায়, আমি তাকে আনতে তাদের বাড়িতে গেলে নার্গিস ভাড়াটিয়া সন্ত্রাসী ও ইয়াবা সেবকদেরকে দিয়ে আমাকে মারধর করে। এ ব্যাপারে ভিকটিম নার্গিসের স্বামী দীন ইসলাম পলাশ বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় জিডি এন্ট্রি করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নার্গিস আক্তার এখন বাপের বাড়িতেও নেই। পর পুরুষকে হবু স্বামী বানিয়ে বেপরোয়া জীবন যাপন করছে। গৃহবধূ পরকীয়ায় আসক্ত হয়ে অন্য ১০/১২ পুরুষের সাথে কথোপকথনের মোবাইল ভিডিও রেকর্ডিং এর প্রমাণে জেলাজুড়ে চাউর হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...