প্রকাশিত: ২৭/০৯/২০১৯ ৭:৩৬ এএম
পবিত্র কুরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন আমিরাতের প্রথম মহাকাশচারী

অনলাইন ডেস্ক :

পবিত্র কুরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন আমিরাতের প্রথম মহাকাশচারী
পবিত্র কুরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রথম মহাকাশচারী হাজ্জা আল মানসুরি। খবর দেশটির গণমাধ্যম গালফ নিউজের।
তাকে বহনকারী মহাকাশযানটি কাজাখস্তানের বাইকোনুর শহরে থেকে রওনা হওয়ার প্রায় ছয় ঘণ্টার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পৌঁছায়।
ইউএই সময় অনুসারে বৃহস্পতিবার ভোরে মানসুরি এবং অন্যান্য ক্রু সদস্য আইএসএসে প্রবেশ করে। প্রথম আমিরাতি এবং আরবীয় হিসেবে তিনি মহাকাশ সফর করলেন।
তিনি আইএসএসে আটদিন অবস্থান করবেন। অন্যান্য আন্তর্জাতিক মহাকাশচারীদের সঙ্গে তিনি একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আমিরাতের সেনাবাহিনীর সাবেক পাইলট মানসুরি মহাকাশের উদ্দেশে রওনা হওয়ার আগে তাকে একটি ১০ কেজি ওজনের ব্যাগ দিয়েছে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার।
এই ব্যাগে পবিত্র কুরআনের একটি কপির পাশাপাশি একটি ১০০ শতাংশ সিল্কের ইউএই এর পতাকা, আল গাফ গাছের ৩০টি বীজ, দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একটি ছবি এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের জীবনীগ্রন্থের একটি কপি।
এছাড়া দেশটির মাদরুবা, সালুনা ও বালালিত নামের তিনটি ঐতিহ্যবাহী খাবার এবং মানসুরির পরিবারের সদস্যদের ছবিসহ কিছু ব্যক্তিগত জিনিস আছে এই ব্যাগে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer