প্রকাশিত: ২৪/০৬/২০২২ ২:৩২ পিএম


দুই বছর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে তাকে আটক করা হয়।

আটক আবুবকর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ ছিলেন তিনি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে আবুবকর ওই এলাকায় কেন গিয়েছিলেন তা এখনো জানাতে পারেনি পুলিশ।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবুবকর ঘোরাফেরা করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় আবুবকর কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এরপরই তাকে আমরা গ্রেপ্তার দেখাই। আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেপ্তারকৃত আসামি।

মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর তাকে শরীয়তপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক মই বেয়ে পালিয়ে যায়। এজন্য সে সময় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। আর পালানোর ঘটনায় আবু বকরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

এর আগে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়। পরে আপিল করলে সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সাল থেকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...