প্রকাশিত: ০৯/০৬/২০১৮ ২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০২ এএম

“”পথশিশু”
অাশু বড়ুয়া

নিবাস নেই ঠিকানা
নেই নাই তাদের কিছু,
রাস্তা ঘাটে শুয়ে থাকেই
তো ডাকি পথ শিশু।

ছেলেমানুষি বলে তাদের
শোভন থাকে মন,
নিজের কর্মে ব্যস্ত মোরা
তা ভাবি কয় জন??

জন্ম হয়ে এই ধরাতে
করছে তারা পাপ??
চারদিকেই ঘুরেই তারা
থাকে খিদার চাপ।।

খিদার চাপে টাকার জন্য
ছুটে লোকের পিছে,
দিনরাত্রি সমভাবেই
কাটে নভের নিচে।

কেউ অাবার করুনা করে
দেয় কয়েক টাকা,
অাশার তারা বুক বাধেই
কষ্টে থাকে ঢাকা।

দুঃখ তাদের নিত্য সঙ্গী
দুঃখ তাদের খেলা,
অাহার বিহীন রয়েই যায়
কাটেই সারা বেলা।

অামরা যদি সহায় হয়ে
একটু ভালবাসি,
দুঃখের মেঘ কেটেই গিয়ে
ফুটবে মুখে হাসি।।

এই হাসিতে ভরে ওঠবে
হবে খুশির গান,
চলো সবাই এগিয়ে যায়
বাচাঁয় পথ শিশুর প্রাণ।।

তারিখঃ০৭/০৬/১৮ইং

পাঠকের মতামত

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...
Single Page Footer