টাকা চুরির অভিযোগ, কাতার থেকে ফিরে এলো উখিয়ার আরাফাত
মধ্যপ্রাচ্যের কাতারে প্রবাসী বাংলাদেশিদের ১৬ হাজার কাতারি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৩৯ হাজার ...

কক্সবাজার শহরের বড় বাজার ও আলীর জাহাল এলাকায় কারসাজি করে করে পণ্যের দাম বৃদ্ধি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে বড় বাজার ও আলীর জাহাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধির দায়ে বড় বাজারের মেসার্স মোস্তফা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা ও নিয়মের চেয়ে এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেশী রাখায় আলীর জাহালের মেসার্স সামা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজারের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযানে ছিলেন, জেলা স্যানিটেরী ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক, ১৪ আর্মড পুলিশের সদস্যসহ অন্যান্যরা।
পাঠকের মতামত