প্রকাশিত: ১৫/১২/২০২০ ৬:৩৬ পিএম , আপডেট: ১৫/১২/২০২০ ৬:৩৭ পিএম

এম.এ আজিজ রাসেল::
শহরে বাজার তদারকি অভিযানে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে আল ফুয়াদ ও সদর হাসপাতালের কেন্টিনসহ তিন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় শহরের হাসপাতাল রোড এলাকার
আল-মদিনা ভাত ঘর কে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষন করা, হোটেল বয়, বাবুর্চি কারোই মাস্ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ৭ হাজার টাকা, ফুয়াদ আল খতীব হাসপাতালের কেন্টিন কে মূল্য তালিকা প্রদর্শন না করা, এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে ২০ হাজার টাকা ও সদর হাসপাতালের কেন্টিনকে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এপিবিএন-১৪ এর এক দল সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer