প্রকাশিত: ২২/০২/২০১৭ ১০:৩০ পিএম , আপডেট: ২২/০২/২০১৭ ১১:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা ফয়সালের উপর গুলিবর্ষণের মামলার প্রধান আসামী মোবারকের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় মোবারককে মেজিষ্ট্র্যাট আদালতে তুললে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মানস বড়–য়া ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক সুকান্ত চাকমা একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এসআই মানস বড়–য়া জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও হামলায় আর কারা অংশ নেয় বিস্তারিত জানতে আদালতে মোবারকে রিমান্ড চাওয়া হয়। মামলার বাদী আশিক আবদুল্লাহ জানান, মামলা তুলে নিতে মোবারক বাহিনী প্রতিনিয়ত আমি ও আমার পরিবারকে হুমকি-ধমকী দিয়ে আসছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আশা করছি রিমান্ডে মোবারকের অপরাধে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...