প্রকাশিত: ২৪/১০/২০২১ ৪:৩২ পিএম
Single Page Top

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে প্রায় লাখখানেক লোককে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা গেছে ভাইরাল ছবিটি, রাজধানীর পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঠে। যেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটার পদে চাকরিপ্রার্থীদের শারীরিক যাচাই পরীক্ষা হচ্ছে।

জানা গেছে, এই পদে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ থেকে সবমিলে মোট ২৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিদিনই এসব পদে চাকরির জন্য জনসমুদ্র দেখা যায় পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাঠে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান জানান, ছবিগুলো ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার পদে নিয়োগ পরীক্ষারই ছবি। এতে চাকরি প্রত্যাশীদের বিপুল সমাগম ঘটে। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘ছবিটি ২২ অক্টোবরের। সেদিন ঢাকা ও সিলেট বিভাগের শারীরিক যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় লাখখানেক পরীক্ষার্থী অংশ নেন। সেদিনের পরীক্ষার্থীদের মধ্যে মোট ১৪৪ জনকে বাছাই করা হয়। এতো সংখ্যক লোককে সামলাতে হিমশিম খেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। প্রতিটি বিভাগের আবেদনকারীর হিসাব পৃথকভাবে রাখা হয়, তাই সর্বমোট কতজন আবেদন করেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।’

চলতি মাসের ৬ তারিখে ফায়ারফাইটার (পুরুষ) পদে লোক নিয়োগের সার্কুলার দেয় ফায়ার সার্ভিস। আবেদনকারীর যোগ্যতা ধরা হয় দেশের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ। এছাড়াও ত্রুটিমুক্ত শারীরিক গঠনের সঙ্গে অবিবাহিত হতে হবে বলে যোগ্যতা চাওয়া হয়েছে। চাকরিপ্রত্যাশীরা অনলাইনে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আবেদন করেছেন। সরকারি গ্রেড ১৭ অনুযায়ী এই পদে নিয়োগ প্রাপ্তদের বেতন কাঠামো ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer