সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৯/০১/২০২৬ ১২:০৮ এএম

নির্বাচনী রাজনীতিতে উত্তাপ, প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনার মাঝেও কক্সবাজার ৪ উখিয়া–টেকনাফে আসনে দেখা গেল এক ব্যতিক্রমী ও সোহাগ্যপূর্ণ দৃশ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার মধ্যেই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—বিএনপি মনোনীত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও জামায়াত মনোনীত কক্সবাজার জেলা আমির নুর আহমদ আনোয়ারী,পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রচারণার একটি কর্মসূচিতে হঠাৎ দেখা হওয়ায় দু’জন নেতা হাসিমুখে কুশল বিনিময়ের পর আলিঙ্গনে আবদ্ধ হন। মুহূর্তটি ঘিরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। অনেকেই এ দৃশ্যকে ‘সহনশীল ও শালীন রাজনীতির অনন্য উদাহরণ’ হিসেবে দেখছেন।

স্থানীয়রা জানান, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও ব্যক্তিগত সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখাই গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনী মাঠে এমন আচরণ সাধারণ ভোটারদের মাঝেও স্বস্তি ও আস্থার বার্তা দেয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ভোটে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সম্পর্কের জায়গায় সৌহার্দ্য থাকলে নির্বাচন হয় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উখিয়া–টেকনাফের মতো স্পর্শকাতর আসনে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ নির্বাচনী পরিবেশকে শান্ত রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে, উত্তপ্ত নির্বাচনী বাস্তবতায় দুই প্রতিদ্বন্দ্বী নেতার এই আলিঙ্গন রাজনীতির ভিন্ন এক সুন্দর ছবি তুলে ধরেছে, যা সাধারণ মানুষের মাঝেও প্রশংসা

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...