প্রকাশিত: ২৭/১২/২০১৮ ৩:১৫ পিএম

ডেস্ক নিউজ:
রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভরোহিঙ্গা সমস্যা সামগ্রিক সমাধানের জন্য যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব করা হয়, তবে তা সমর্থন করবে না রাশিয়া। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) অনুষ্ঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের ৪৭ বছর’ শীর্ষক এক সেমিনারে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগন্যাটোভ একথা বলেন।

ইগন্যাটোভ বলেন, ‘ব্রিটেন প্রস্তাবিত যে রেজ্যুলেশনটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি আমরা এক শতাংশও সমর্থন করি না। যদি ধরেও নেওয়া হয় এটি গৃহীত হয়েছে, তাহলে মনে হয় না ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যার কোনও সমাধান হবে।’

ইগন্যাটোভ আরও বলেন, ‘এ বিষয়ে অনেক দেশের অনেক অবস্থান আছে, আমরা চীনের নীতিতে সমর্থন করি। আমরা বিশ্বাস করি না, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করলে বিষয়টি দ্রুত সমাধান হবে। আমরা বিশ্বাস করি— চাপ প্রয়োগ করলে আরও বেশি সমস্যা তৈরি হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ-মিয়ানমার যে চুক্তি সাক্ষর করেছে, সেটি বাস্তবায়ন হওয়া উচিত।’

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রাখাইনে সংঘটিত সহিংসতার সত্যিকারের অনুসন্ধান হওয়া উচিত। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পূর্ণ ভিন্ন বিষয়।’

বিআইআইএসএস-এ অনুষ্ঠিত সেমিনারে পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি এই সেমিনারের আয়োজন করে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer