প্রকাশিত: ২২/০৩/২০১৮ ১:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ এএম

বিবিসি::
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম আইনি প্রতিকার চেয়ে নিজের থানাতেই সাধারণ ডায়েরি করেছেন। কেন তাকে জিডি করতে হলো?

এ প্রশ্নের জবাবে, মিঃ ইসলাম বলছেন, সম্প্রতি তিনি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে যোগদান করেছেন।

কিন্তু আগে থেকে চলা চাঁদাবাজির একটি মামলায় গত সপ্তাহে চার্জশীট দেয়া হয়েছে।

এরপর থেকেই জামিনে থাকা অভিযুক্ত আসামিরা তাকে ফোনে হুমকি দিতে থাকে।

“তারা সরাসরি আমাকে বদলি করে দেয়া হবে এমন হুমকি দেয়। সেই সাথে তারা মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট করবে—এমন আরো অনেক উল্টাপাল্টা কথা বলে।”
“তখন আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেবার জন্য সাধারণ ডায়েরি করি। আর ঘটনাটা তো আমার নিজের কর্মক্ষেত্রের মধ্যেই হয়েছে, সেজন্য নিজের থানাতেই জিডি করেছি।”

কোন নাগরিক সাধারণ ডায়েরি করতে গেলে সেটি করতে হয় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। এরপর অভিযোগ তদন্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন উপ-পরিদর্শক বা পরিদর্শককে দায়িত্ব দেন ঘটনা খতিয়ে দেখতে।

সাধারণ ডায়েরি করার ফর্ম দেখতে পারেন এখানে

এক্ষেত্রে মিঃ ইসলামকে নিজের বরাবরেই জিডি করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। আর আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

তবে তদন্তের বিস্তারিত জানাতে চাননি তিনি।

বাংলাদেশে সাধারণ মানুষ পুলিশকে বেশ ক্ষমতাশালী মনে করে সমীহ করে।

এজন্য অনেক সময় পুলিশের মাধ্যমে হয়রানির স্বীকার হলেও সাধারণ মানুষ পুলিশের কাছে অভিযোগ করে না।

সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও রয়েছে নানা ধরণের অভিযোগ।

বাংলাদেশ পুলিশের দেয়া এক হিসাবে জানা যায়, ২০১৫ সালে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অভিযোগ জমা পড়েছিল।

এমন প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই, আইনি প্রতিকার চেয়ে পুলিশ কর্মকর্তাদের সাধারণ ডায়েরি করার কথা তেমন শোনা যায় না।

কিন্তু মিঃ ইসলাম বলছেন, যেকোনো সাধারণ নাগরিকের মতই পুলিশও আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চেয়ে ডায়েরি করতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer