কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার। অবসর পেলেই মানুষ সেখানে ছুটে যায়। উত্তাল সমুদ্রের জলরাশি দেখতে, বিস্তীর্ণ ...

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ শিরোনামের একটি সিনেমায় মূল নায়িকার চরিত্রে দেখা যাবে শাবনূরকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করছেন শাবনূর। নায়িকা তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে সিনেমাটিতে শাবনূরের বিপরীত কোন নায়ক অভিনয় করবেন সেটা চমক হিসাবে রাখছে জাজ মাল্টিমিডিয়া।
২০১২ সালে বিয়ের পর থেকে ঢাকাই সিনেমায় অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়া বসবাস করে এই চিত্রনায়িকা।
পাঠকের মতামত