প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৮:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৪ এএম

লজ্জা আর আড়ষ্টতার শৃঙ্খল ভেঙে সমাজে নারীদের ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবেই নিজেকে দাঁড় করাতে চান কৈশোরে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের শিকার পূর্ণিমা রানী।

আজ তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পদে চাকরিতে যোগদানের পর এক স্বাক্ষাৎকারে পূর্ণিমা রানী এভাবেই তার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলুয়া গ্রামের অনিল কুমার শীলের পরিবারের ওপর ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর ৮ অক্টোবর রাতে চালানো বর্বরোচিত হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা তার (অনিল শীলের) ছোট মেয়ে পূর্ণিমা শীলের ওপর পাশবিক নির্যাতন করে। পূর্ণিমা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন এন্ড ইঞ্জিনিয়ারিং-এ আনার্স শেষ করেছেন।

সমাজে নজরবন্দি না থেকে সব নারীকে ঘুরে দাাঁড়ানোর আহ্বান জানিয়ে পূর্ণিমা বলেন, নির্যাতিত নারীরা নিজেকে গুটিয়ে রাখতে চাইলেও এ বিষয়ে তার অবস্থান ভিন্ন হবে। সাধারণ নিয়ম ভেঙ্গে নারীরা সাহস নিয়ে এগুবে। নজরবন্দি হয়ে থাকবে না। এটাই আমি চাই। আমি ভবিষ্যতে সমাজের অবহেলিত নারীদের পাশে দাঁড়াতে চাই।

কাজে যোগদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী তারানা হালিমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পূর্ণিমা বলেন, আমার চাকরি হয়েছে, এখন মাথার বোঝা যেন হালকা হয়েছে। তিনি বলেন, সেই ২০০১ সালের সেই ভয়ঙ্কর ঘটনার পর আমাকে ছায়ার মতো আগলে রেখেছিলেন প্রধানমন্ত্রী। পড়ালোখার পাশাপাশি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন।

নির্যাতিত নারীদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে পূর্ণিমা বলেন, দরিদ্র নারী শিশুদের লেখাপড়া শেখানো, নির্যাতনের শিকার নারীদের আইন সহায়তা দেওয়াসহ নারীদের জন্য কাজ করতে চান।

নির্যাতিত নারীদের জন্য কাজ করতে পূর্ণিমা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান করেছেন উল্লেখ করে তিনি বলেন, বেশ কিছু নারীকে সহায়তা দিয়েছি। তবে আমার একার পক্ষে সমাজের নির্যাতিত নারীদের সহায়তা দেওয়া সম্ভব নয়। তাই অসহায় নারীদের লেখাপড়ার জন্য অর্থ সহায়তা এবং নির্যাতিত নারীদের আইনী ও সামাজিক অন্যান্য সহায়তা দিতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি বলেন, আগে প্রাইভেট জব করেছি। আমার ইচ্ছা ছিল না। মায়ের ইচ্ছায় করেছি। এখানে আমি যদি ভালোভাবে কাজ করতে পারি তাহলে নিজের যোগ্যতায় আমি যেকোনও লেভেলে সরকারি চাকরি করতে চাই।

নির্যাতনের পর যাদের সহায়তা পেয়েছিলেন তাদের কথা উল্লেখ করে পূর্ণিমা বলেন, ‘নির্যাতের পর প্রথম সহায়তা পাই বেবী মওদুদের কাছ থেকে। এরপর ঘাতক দালাল নির্মূল কমিটির কাছে আমি সহায়তা পেয়েছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer