উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৫ ৭:৫৪ এএম

বঙ্গোপসাগরে ফের জেলেদের ওপর ভয়ংকর হানা দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সমুদ্র থেকে দুটি ট্রলারসহ ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা।

জেলেদের সঙ্গে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা জানান, টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের মালিক মো. কালাম ও সৈয়দ আহমদের ট্রলার দুটিকে আটকের পর আরাকান আর্মি রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যায়। পরে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্কে’ আটক জেলে ও ট্রলারের ছবি প্রকাশ করে সংগঠনটি।

ওয়েবসাইটে দাবি করা হয়, বাংলাদেশি ট্রলার দুটি মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিল। তবে স্থানীয় জেলেদের অভিযোগ, এ ধরনের ঘটনা বারবার ঘটায় বঙ্গোপসাগর ও নাফ নদে মাছ ধরা এখন জীবন বিপন্ন এক ঝুঁকিপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, ‘আমাদের ঘাটের অনেক ট্রলার এখনো ফেরেনি। তবে দুটি ট্রলার ও ১৪ জেলে আটক হওয়ার খবর একেবারেই সত্য।’ একই সঙ্গে আরেক মালিক মো. রফিক অভিযোগ করেন, এর আগেও আরাকান আর্মি বহু জেলেকে আটকে রেখেছে, অনেককে এখনো ফেরত আনা যায়নি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানিয়েছেন, বিষয়টি তারা একাধিক সূত্রে জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটজনকে উদ্ধার করা হয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। যৌথ বাহিনীর নজরদারি অব্যাহত আছে। বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer