ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৮:১২ এএম

বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার পথে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমানায় এই ঘটনা ঘটে।

জেলেরা স্থানীয় সুলতান মাঝির মালিকানাধীন ইঞ্জিনচালিত ট্রলারে ছিলেন বলে জানা গেছে।

অপহৃত জেলেদের মধ্যে শাহপরীর দ্বীপ এলাকার ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মোহাম্মদ আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মোহাম্মদ রাসেল (২৩), মোহাম্মদ সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। অন্য একজনের নাম এখনও জানা যায়নি।

শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ট্রলারটি মাছ শিকার শেষে ফেরার সময় দুটি স্পিডবোট দিয়ে ঘিরে ফেলে আরাকান আর্মির সদস্যরা। এরপর জেলেদের ধরে নিয়ে যান তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেছেন, ঘটনার খবর আমরা শুনেছি। বিজিবিসহ সংশ্লিষ্ট মহলে এ বিষয়ে অবগত করা হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট নাফ নদীর নাজির পাড়া অংশ থেকে দুইজন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ ছাড়া, সর্বশেষ ১২ আগস্ট সশস্ত্র গোষ্ঠীটির হাতে ধরা পড়ে আরও পাঁচজন জেলে, যারা এখনও ফিরে আসেননি বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

প্রতিনিয়ত এমন ঘটনার পুনরাবৃত্তিতে টেকনাফ উপকূলীয় জেলেপল্লীগুলোতে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...