ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১০/২০২৪ ১০:২৬ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে এক সপ্তাহ বিরতির পর নাফনদীর ওপারে মংডু শহর ঘিরে তুমুল লড়াই চলছে। সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছে কক্সবাজারেরর টেকনাফ সীমান্তের মানুষ।

টেকনাফ সীমান্ত এলাকার মানুষ জানিয়েছেন, সোমবার ভোর ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দে ভেসে এসেছে। মিয়ানমারের মংডু শহর কেন্দ্রিক চলছে এই গোলাগুলি। সারাদিন মিয়ানমারের আকাশে যুদ্ধ বিমানের চক্কর দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ, আরাকান আর্মির পাল্টা হামলা আবার তীব্র হয়েছে।
সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, টানা এক সপ্তাহ পর সোমবার ভোর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে টেকনাফের সীমান্তের মানুষের মধ্যে আতংক তৈরি হয়েছে।
সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোছাইন জানান, মিয়ানমারে সংঘাতের পর টানা এক সপ্তাহ কোন শব্দ শোনা যায়নি। আবারও শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে সকালের পর সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ বিমানও দেখা মিলেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠাকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer