প্রকাশিত: ০৫/০২/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৫ এএম

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা রক্তদানকারী গঠিত সংগঠন ‘কক্সবাজারস্থ ম‌হেশখালী ব্লাড ডোনার্স সোসাই‌টি’র বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটি ‘‌সেচ্ছায় রক্তদান কর্মসূ‌চি ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল সিলভার সাইন বল রোমে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রক্তদান একটি মহান মানবিক কাজ। আধুনিক সচেতনতার এই সময়ে রক্তদানকারী সংখ্যা অনেক বেড়েছে। এখন কোনোভাবেই ডাক পড়লেই রক্ত দান করতে ছুটে আসেন অনেক মানবপ্রেমী। তাই রক্তের অভাবে বর্তমানে কোনো রোগী মারা যায় না বললেই চলে। কক্সবাজারস্থ ম‌হেশখালী ব্লাড ডোনার্স সোসাই‌টি সংগঠনটিও এই ভূমিকা রেখেছে।

সংগঠনটির ভূমিকায় থাকা এডমিন মুহাম্মদ মনির উদ্দিনকে ক্রেষ্ট প্রদান করেন কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটি।

আলোচনা সভায় ‌বি‌শেষ অ‌তি‌থি উপস্থিত ছিলেন, কুত‌ুব‌জোম ইউ‌নিয়নের চেয়ারম্যান মোশরাফ হো‌সেন খোকন, ম‌হেশখালী উপ‌জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আলম, ম‌হেশখালী উপ‌জেলা যুবলীগের আহ্বায়ক ঃসাজেদুল ক‌রিম, ম‌হেশখালী উপ‌জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এড. শেখ কামাল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদ উল্লাহ সা‌য়েম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোবারক হো‌সেন বা‌রেক।

কক্সবাজারস্থ ম‌হেশখালী ব্লাড ডোনার্স সোসাই‌টির এড‌মিন মুহাম্মদ ম‌নির উদ্দীনের সভাপতিত্বে এই আলোচনা সভা সঞ্চলনা করেন সদস্য মোঃ আ‌মিন। আলোচনা সভায় আরো উপস্থি ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটির এডমিনগণ।

প্রসঙ্গত: একদল কলেজ-বিশ্ববিদ্যালয় পড়–য়া মানবপ্রেমী ছাত্র ও ব্যবসায়ীসহ বিভিন্ন স্থরের লোক নিয়ে ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারী এই সংগঠনটি গঠিত হয়। ইতোমধ্যে কাজের প্রসারে ১০৮ জনের সদস্য হিসাবে মানবিক কাজে নিয়োজিত রয়েছে তাঁরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer